ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১০:৪২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১০:৪২:২৬ অপরাহ্ন
তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা
রাজশাহী তানোরে এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে বুধবার (২০মে),তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে, বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে তানোরে কর্মরত  সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান, তানোর ও মুন্ডুমালা পৌরসভার কর্মকর্তা,বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম, বেসরকারি সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুননবী বাবু চৌধুরী কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁ, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মেজর,তানোর পৌরসভা সহকারী কর আদায় কারী মনিরুল ইসলাম, মুন্ডমালা পৌর স্বাস্থ্য সহকারী মাসুদ রানা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু,তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, তানোর উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, মডেল প্রেস ক্লাবের  সম্পাদক সারোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মনিরুজ্জামান মনি, সৈয়দ মাহমুদ শাওন, আশরাফুল ইসলাম রন্জু।

সভাপতি তার বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ত্রাণ, উন্নয়ন এবং অ্যাডভোকেসি সংস্থা। শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র এবং অন্যায্যতা দূর করে শিশুদের জীনে পরিপূর্ণতা আনায়নের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী দরিদ্রতম ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত একটি সংগঠন। তারই আলোকে ইতোমধ্যে তানোর উপজেলার ৭ ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিভিন্ন পর্যায়ের জনগণকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে।

তিনি বলেন, আমরা বলছি না যে একদিনে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা হবে। আমরা সবাই মিলে এই ব্যাপারে সকলে সচেতন হলে একদিন তানোর বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা হবে।অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই ব্যাপারে সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে। আসুন, সবাই মিলে আগামীতে তানোর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে পারি।অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের এর মাধ্যমে বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ