ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত

নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:৫০:১৬ অপরাহ্ন
নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারীসহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ। 

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে বোয়ালিয়া থানার শেখেরচক এলাকা থেকে নাজমাকে, একই তারিখ ও সময়ে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে রাব্বিকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ১টার দিকে চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে আলাল উদ্দিনকে এবং গত ১৮ মে রাত আনুমানিক সোয়া ১০টার দিকে চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে মুকুলকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখেরচক গ্রামের নজরুল ইসলাম নজুর স্ত্রী নাজমা বেগম (৫০); কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো: শামীম হোসেন মিঠুর ছেলে মো: রহিত হোসেন রাব্বি (২৬); চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মৃত কছের মন্ডলের ছেলে মো: আলাল উদ্দীন (৩৫) এবং একই থানা ও গ্রামের মো: নুরুল হুদার ছেলে মুকুল আহাম্মদ (২৮)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। 

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৭শ ৬০ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২