ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:৩৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:৩৫:০৪ অপরাহ্ন
গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ফাইল ফটো
প্রচণ্ড গরমে বড় চুল সামলানো সত্যিই ঝক্কির। ঘাম, ধুলোবালি আর জট পড়ার ভয়ে অনেকেই এই সময় চুল ছোট করে কেটে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু চুল কাটার আগে যে প্রশ্নটা মাথায় আসে, তা হল— চুলের ছাঁট ঠিক কেমন হলে মুখের গড়নের সঙ্গে সুন্দর মানিয়ে যাবে। তারকাদের দেখাদেখি কেশসজ্জা করা যেতেই পারেন, তবে তা মানানসই না হলে দেখতে ভাল লাগবে না। তাই মুখের অবয়ব অনুযায়ী কার জন্য কেমন চুলের ছাঁট আকর্ষণীয় হবে, তা জেনে নিন।

ডিম্বাকৃতি মুখে টেক্সচার্ড পিক্সি বব: ডিম্বাকৃতি মুখে পিক্সি বব চুলের ছাঁট বেশ লাগবে। সাজগোজের জগতে চুলের ট্রেন্ডে চিরকালই মধ্যমণি পিক্সি কাট। তবে একেবারে ছোট হেয়ারকাটের চেয়ে ভারী এবং অল্প লম্বা চুলে পিক্সি বেশি মানাতে পারে। এতে মাথার পিছনের ও পাশের চুল বেশ ছোট করে ছাঁটা হয়, কিন্তু সামনের দিকে এবং মাথার উপরিভাগের চুলের দৈর্ঘ্য একটু বেশি থাকে।

গোলাকার মুখে অ্যাসিমেট্রিক্যাল লোব: গোলপানা মুখ হলে চুলের ছাঁট এমন হতে হবে, যাতে মুখ লম্বাটে দেখায় ও গালের মেদ কম মনে হয়। এ জন্য অ্যাসিমেট্রিক্যাল লোব বেছে নেওয়া যেতে পারে। এতে ঘাড়ের কাছের চুল কিছুটা ছোট থাকে, কিন্তু সামনের দিকের চুল প্রায় কাঁধ অবধি নেমে আসে। এক পাশের চুলের দৈর্ঘ্য অন্য পাশের চেয়ে একটু বেশি বড় ও কোণাকুণি রাখা হয়। এতই মুখের গড়ন লম্বাটে বা ডিম্বাকার দেখায়।

চৌকো মুখে শ্যাগি বব: চৌকো মুখের চোয়াল খুব চওড়া হয়। তাই এমন ছাঁট দরকার, যা মুখের গড়নে হালকা ডিম্বাকার ভাব আনতে পারে। শ্যাগি বব ছাঁটে চুল ঘাড়ের কাছাকাছি সমান করে কেটে, দু’পাশে হালকা লেয়ার নিয়ে আসা হয়। ফলে মুখের উপর চুলের একাধিক স্তর তৈরি হয়। এমন হেয়ারকাটে চুল অবিন্যস্ত হলেও চিন্তা নেই। কারণ, দেখতে তেমনই লাগে।

পানপাতার মতো মুখে লেয়ার্ড বব: এই ধরনের মুখের কপাল চওড়া হয় এবং চিবুক বা থুতনির দিকটা ক্রমশ সরু হয়ে আসে। এই ধরনের মুখের গড়নে লেয়ার্ড বব খুব ভাল মানাতে পারে। চুল কানের থেকে এক ইঞ্চি নীচে রেখে কাটা হয়। চুলের নীচের অংশে হালকা লেয়ার দেওয়া হয়, বাইরের দিকটাতে কার্ল থাকে। এই ধরনের ছাঁটে চুলের ঘনত্বও বেশি দেখায়।

লম্বাটে মুখে ব্লান্ট বব: কোনও স্তরে ভাগ না করে সোজাসুজি কাটা হয় চুল। এতে চুল অনেক বেশি ঘন ও প্রশস্ত দেখায়। সোজা চুলে এই কাট বেশি ভাল দেখায়। তবে চুল কোঁকড়া বা ঢেউ খেলানো হলেও অসুবিধে নেই। মুখের গড়ন লম্বাটে বা ডিম্বাকৃতি হলে, ব্লান্ট বব বেশ মানিয়ে যাবে। লম্বাটে মুখে ফ্রেঞ্চ ববও ভাল মানাবে। এতে কানের কিছুটা উপর অবধি চুল সমান করে কেটে ফেলা হয়। সামনের দিকের চুল ছোট করে ছাঁটা হয় এবং কপালের উপর অবিন্যস্ত অবস্থায় থাকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত