ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:১৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:১৮:৩১ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান অ্যার্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে সাংবাদিকতা ও ইমেজিং সায়েন্স অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন জ্ঞান ও গবেষণার দ্বার উন্মোচিত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের দক্ষতা প্রমাণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান শ. ম. সাজু। তিনি বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ আধুনিক ও সময়োপযোগী সিলেবাসের মাধ্যমে দক্ষ সাংবাদিক তৈরি করছে, যারা দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. জান্নাতুল জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা আবুজার, প্রভাষক আনিছুর রহমান এবং আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাব ইন্সট্রাক্টর এএইচ রাজীব।

অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। এসময় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও মৃধা পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়