ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী

রাজশাহীতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৮

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৫:২৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৫:২৭:০৪ অপরাহ্ন
রাজশাহীতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৮ রাজশাহীতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৮
রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) ধারাবাহিক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিকশা, চারটি ব্যাটারি ও ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ ওমর ফারুক বাবু (৪৩), মোঃ সেলিম (৩৫), মোঃ সুজন (৩৬) ও রাহেনুল হক (৪৫)। এর আগে গত ১৫ মে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো: মোঃ তানভীর রানা প্রান্ত (২২), মোঃ শামীম (৩৫), মোঃ রাব্বি (২০) ও মোঃ নূর আলম (২৫)।

বুধবার দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। 

মুখপাত্র বলেন, নিহত মামুনুর রশিদ গত (২ মে) বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ জানতে পারে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা মামুনুর রশিদকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর রাজশাহী মহানগর ডিবি পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলী মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাসহ চারজনকে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্য মতে গত ৪৮ঘন্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আটজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০

নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০