ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে, বলুনতো দলটার নামকি: ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৫:০২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৫:০২:৪২ অপরাহ্ন
একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে, বলুনতো দলটার নামকি: ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে, বলুনতো দলটার নামকি: ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল৷ আমরা কোনমতে তাদের ক্ষমতায় আনতে পারি না৷ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি৷ 

এসময় পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম (এমপি) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি)। 

জামায়াতের প্রসঙ্গে মন্ত্রী  আরো বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাইনা।

বিএনপি সংস্কার করতে চাইনা এটা যারা বলেন তারা মিথ্যা কথা বলেন। মিথ্যাচার করবেন না। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না৷ একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে, বলেন তো দলটার নাম কি? খুব মিথ্যা কথা বলে।সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে৷ নির্বাচনের আগে তারা বলছে এসে গেছে এসে গেছে জামায়াত ক্ষমতায় এসে গেছে। এসেছে ক্ষমতায়, তারা ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবেনা৷ 

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে৷ তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ বলেছিলেন এয়ারপোর্ট হবেই। বলার সাথে সাথে পুরো মাঠ উজ্জীবিত হয়ে উঠেছিল৷ আমরা সবাই যাতায়াত করতে পারবনা৷ কিন্তু এটা আমাদের গর্ব। আমরা বলতে পারব আমাদের একটা বিমানবন্দর আছে৷ এটি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সবুজ পাতায়  লিপিবদ্ধ আছে ঠাকুরগাঁও বিমানবন্দর। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য্য ধরতে হবে। একটু সময় লাগবে৷ এমনভাবে করতে চাইনা যে দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার সেজন্য আমরা রাতদিন পরিশ্রম করব। 

এসময় জেলা বিএনপির সম্পাদক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গী এলাকার নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ