ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৮:৫৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৮:৫৪:৫২ অপরাহ্ন
বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি
গরমের দুপুরে এক গ্লাস কোল্ড কফি যেন শুধু পানীয় নয়, একরকম আরাম আর সতেজতার অনুভূতি। তীব্র গরমে শরীর-মন ঠান্ডা করতে কোল্ড কফির জুড়ি মেলা ভার। ঘরেই বানাতে পারেন ক্যাফে স্টাইল কোল্ড কফি বানানোর তিনটি সহজ ও সুস্বাদু রেসিপি। খুব সাধারণ কিছু উপকরণেই আপনি সহজে এই কফিগুলো তৈরি করে নিতে পারেন।

ক্লাসিক কোল্ড কফি: সবচেয়ে সহজ এবং জনপ্রিয় এই রেসিপিটি মূল কফির স্বাদ পছন্দ করেন এমনদের জন্য একদম পারফেক্ট। এর জন্য লাগবে ঠান্ডা দুধ, কফি পাউডার, চিনি এবং বরফ।

তৈরির পদ্ধতি খুবই সহজ। একটি ব্লেন্ডারে ঠান্ডা দুধের সঙ্গে কফি পাউডার ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বরফ যোগ করে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না কফির উপর ফেনার মতো ক্রিমি লেয়ার তৈরি হয়। পরিবেশনের সময় গ্লাসে ঢেলে ওপর থেকে সামান্য কফি পাউডার ছড়িয়ে দিলে স্বাদ ও লুক- দুটোই আরও দারুণ হয়ে ওঠে।

মোচা ফ্র্যাপুচিনো: চকোলেট আর কফির মিশেলে তৈরি এই পানীয়টি ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনই সুস্বাদু।

এটি বানাতে লাগে দুধ, কফি পাউডার, চকোলেট সিরাপ বা কোকো পাউডার, চিনি ও বরফ। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিমি মোচা ফ্র্যাপুচিনো। পরিবেশনের আগে গ্লাসের ভেতরের দেয়ালে চকোলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিতে পারেন। ওপর থেকে চকোলেট চিপস ছড়িয়ে দিলে ক্যাফে-স্টাইল লুক একদম পারফেক্ট হয়ে যাবে।

ক্যারামেল ফ্র্যাপুচিনো: যারা একটু মিষ্টি আর রিচ ফ্লেভার পছন্দ করেন, তাদের জন্য ক্যারামেল ফ্র্যাপুচিনো আদর্শ। দুধ, কফি, ক্যারামেল সস, চিনি ও বরফ দিয়ে এটি তৈরি করা হয়।

সব উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে ঘন ও ফোমি টেক্সচার তৈরি করতে হবে। পরিবেশনের সময় গ্লাসের ওপর ক্যারামেল সস ছড়িয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়ে।
সব উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে ঘন ও ফোমি টেক্সচার তৈরি করতে হবে। পরিবেশনের সময় গ্লাসের ওপর ক্যারামেল সস ছড়িয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়ে।

আরও কিছু ছোট টিপস মানলে, কোল্ড কফির স্বাদ আরও বাড়তে পারে। ব্লেন্ড করার সময় এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করলে কফি আরও ক্রিমি ও রিচ হয়। এছাড়া দানাদার চিনির বদলে চিনির সিরাপ ব্যবহার করলে তা সহজে মিশে যায় এবং স্বাদ আরও ভালো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক