ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৮:৪৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৮:৪৩:৪২ অপরাহ্ন
টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক
আবার ছোটপর্দায় ফিরছেন সৃজলা গুহ। যদিও নতুন কোনও ধারাবাহিকের মুখ্য চরিত্রে নয়, তাঁকে দেখা যাবে বিশেষ অতিথি রূপে । সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসার রঙ রুট-এর আসন্ন বিশেষ পর্বে অতিথি শিল্পী হিসেবে যোগ দিচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যেই এই বিশেষ ট্র্যাক ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী,  গরমের ছুটিতে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছে মল্লিক ও সাহা পরিবার। রেহান এবং রূপাইয়ের উদ্যোগে গোটা আয়োজন জমে ওঠে। তবে এবারের পিকনিক অন্যবারের তুলনায় অনেক বেশি জমজমাট , কারণ রেহানের জ্যাঠামশাই প্রথমবার রূপাইয়ের পরিবারের সদস্যদেরও তাঁদের সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দুই পরিবারের একসঙ্গে সময় কাটানোর কথা শুনে খুশি হলেও বিষয়টা একেবারেই ভালোভাবে নেয় না মানসী ও মিশকা। রূপাইয়ের সাধারণ মধ্যবিত্ত পরিবারকে নিয়ে শুরু হয় তাদের কটাক্ষ, অপমান এবং অশান্তি।

এর মধ্যেই নতুন বিপত্তি। পিকনিকে যাওয়ার জন্য যে গাড়িটি বুক করা হয়েছিল, তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। সবাই যখন দিশেহারা, তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে রূপাই। সে নিজেই বাস চালিয়ে সবাইকে পিকনিক স্পটে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। রূপাইয়ের আত্মবিশ্বাস আর উপস্থিত বুদ্ধিতে শেষ পর্যন্ত আনন্দ-হইহই করতে করতেই গন্তব্যে পৌঁছে যায় দুই পরিবার।

পিকনিকের আসরে শুরুতে ছিল শুধুই আনন্দের আবহ। খাওয়া-দাওয়া, গান, আড্ডা আর নাচে জমে ওঠে অনুষ্ঠান। গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য-র গানের পাশাপাশি বিশেষ আকর্ষণ  সৃজলা গুহ র নাচ । তাঁর নাচ ঘিরে তৈরি হবে আলাদা উন্মাদনা। কিন্তু আনন্দের আবহের আড়ালেই চলতে থাকে ভয়ঙ্কর চক্রান্ত। রূপাইকে রেহানের জীবন থেকে সরিয়ে দিতে মানসী, মিশকা এবং রেহানের সহকর্মী ডক্টর মধুমিতা একসঙ্গে পরিকল্পনা করে। এমনকি রূপাইকে মারাত্মক ইঞ্জেকশন দেওয়ার ছকও কষা হয়, যাতে মধুমিতার জন্য রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যায়।

এখন প্রশ্ন, শেষ পর্যন্ত রেহান কি পারবে রূপাইকে বাঁচাতে? নাকি নতুন চক্রান্তে বদলে যাবে তাদের সম্পর্কের সমীকরণ? সেই উত্তর মিলবে ‘ভালোবাসার রঙ রুট’-এর এই বিশেষ পর্বে। আগামী ১৮ থেকে ২২ মে, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই বিশেষ ট্র্যাক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি