ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা?

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৮:৩০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৮:৩০:৫৯ অপরাহ্ন
কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা?
চার বছরের দাম্পত্যে ইতি টেনেছেন মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ার । গত রবিবার সন্ধ্যায় একটি যৌথ বিবৃতি প্রকাশ করে এই বিচ্ছেদের কথা জানান দু’জনেই। একসময় তাঁদের বলা হত ‘পাওয়ার কাপল’। কখনও সূরজের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, কখনও আবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির  নামও জড়িয়ে দেওয়া হয়েছে এই বিচ্ছেদের নেপথ্যে। তবে সূরজ সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তাঁরা দু’জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সম্পর্ক ভাঙার নানা জল্পনা কল্পনার মধ্যেই কানের রেড কার্পেটে দেখা গেল মৌনীকে।

বিচ্ছেদের ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল মৌনীকে। সোমবার সকালে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তবে কোনও মন্তব্য না করে দ্রুত টার্মিনালের ভিতরে ঢুকে যান অভিনেত্রী। ফলে নতুন করে প্রশ্ন উঠতে থাকে, বিচ্ছেদের পর তিনি কি অবসরে একান্তে সময় কাটাতে কোথাও যাচ্ছেন, নাকি দেশ ছাড়ছেন? সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া ঘুরতে থাকে।

এর মধ্যেই স্পষ্ট হয়ে যায়, মৌনী আসলে যাচ্ছেন কান চলচ্চিত্র উৎসবে। তাঁকে দেখা যায় ‘মার্শে দু ফিল্ম’ বিভাগের এক অনুষ্ঠানে, যেখানে তাঁর আসন্ন ছবি ‘বম্বে স্টোরিজ’ প্রদর্শিত হয়। এই ছবির কারণেই তিনি ফ্রেঞ্চ রিভেরায় উপস্থিত ছিলেন। আর সেখানেই লাল গালিচায় মনোক্রম লুকে নজর কাড়েন বাঙালি অভিনেত্রী। সাদা হাল্টার-স্টাইল কলারের সঙ্গে কালো গাউন- পুরো লুকটিই ছিল নজরকাড়া। তাঁর এই সাজ দেখে দিশা পাটানি, মন্দিরা বেদি-সহ ইন্ডাস্ট্রির সহকর্মীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় কান ফেস্টিভালের লুক শেয়ার করে মৌনী লিখেছেন,। জীবনের কঠিন সময়েও তাঁর এই পেশাদারিত্বে মুগ্ধ বন্ধুরা। দিশা পাটানি মন্তব্য করেন, অর্থাৎ 'এগিয়ে চলো।' মন্দিরা বেদির কথায়, 'মৌনী এখন পুরো নিজের মুডে আছে।' ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। কেউ লিখছেন, 'দারুণ লাগছে।'

বিচ্ছেদের মতো ব্যক্তিগত ঝড়ের মধ্যেও নিজের কাজ এবং উপস্থিতির মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন মৌনী রায়। তাঁর কান-অভিযানই প্রমাণ করল, জীবন যত কঠিনই হোক, পেশাদারিত্বে কোনও কমতি রাখেন না এই বঙ্গললনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক