ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৫৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৫৩:১৬ অপরাহ্ন
জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮
রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনোর (জুয়া) আসরে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম ও সিমকার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদরাসা মোড়সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) অমিত পার্থ সরকারের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে বাড়ির ভেতরে অনলাইনে ক্যাসিনো জুয়ার কার্যক্রম চালানোর সময় আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— একবারপুর গ্রামের জাকারিয়া ইসলাম জিম, জাহিদ হাসান, আরিফ বিল্লাহ, আল মাসুদ শেখ, হাদিউল আলম, জিশান মণ্ডল ও রাব্বি প্রধান এবং মাদারগঞ্জ বন্দরের সুজন চন্দ্র সাহা।

পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, দুটি মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি সিমকার্ড জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিলেন। প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অ্যাপ ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে তারা জুয়ার লেনদেন করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০, ২১, ২২ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলায় একবারপুর পূর্বপাড়া এলাকার হীরা প্রধানসহ আরও চার থেকে পাঁচজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮