ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪৯:২১ অপরাহ্ন
পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক পুলিশ কনস্টেবলের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ও কাচ ভেঙে ঘরে ঢুকে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ও শাড়ি কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রিফাত হোসেন কুমিল্লা জেলা পুলিশে লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি শান্তির হাট এলাকার আজাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। পরে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস খুলে তারা বসতঘরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। ঘটনার সময় বাড়িতে এসআই রিফাতের মা ও ছোট বোন ছিলেন। কাচ ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে তার মা চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে এলাকাবাসী এগিয়ে এলে লুটেরারা দ্রুত পালিয়ে যায়।

কনস্টেবল রিফাত হোসেন বলেন, আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। চোরেরা তার স্বর্ণালংকারসহ মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণ, নগদ টাকা, শাড়ি-কাপড়সহ  প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।  

এ বিষয়ে লুৎফর রহমান বলেন, ভুক্তভোগী পরিবার প্রথমে লুট হওয়া মালামালের পরিমাণ বেশি দাবি করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মামলার বাদী ইমরান হোসেন রাকিব এজাহারে উল্লেখ করেন, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ