ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গোলাগুলিতে ৫ জন‌ নিহত

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:০৪:৪১ অপরাহ্ন
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গোলাগুলিতে ৫ জন‌ নিহত ছবি: সংগৃহীত
আমেরিকায় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ইসলামিক সেন্টারে অজ্ঞাত পরিচিত বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহত হয়েছে দুই হামলাকারীও। ১৭ ও‌ ১৯ বছর বয়সি হামলাকারীরা তিনজনকে খুন করার পর আত্মহত্যা করে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

ভারতীয় সময় সোমবার রাতের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসলামিক সেন্টারের ভিতরে রয়েছে একটি মসজিদ এবং শিশুদের আবাসিক বিদ্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে শিশুরা অক্ষত। হামলায় নিহতদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও তদন্তকারীরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেননি। ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তারা সমাজ মাধ্যমে এক বিবৃতি দিয়ে জনসাধারণকে তদন্তে সহায়তার আহ্বান জানিয়েছে। ওই সংস্থার এক কর্মকর্তা মার্ক রেমিলি জানান, এ ঘটনায় পুলিশ গুলি চালায়নি।

সান দিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেন, ‘যে কারও জন্যই এটি ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো ঘটনা।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বিদ্বেষমূলক অপরাধ। সেটি বিবেচনায় রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।'

এই ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন সান‌ দিয়েগোর মেয়র। গুলি কাণ্ডের নিন্দা করে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)-এর সান দিয়েগোর নির্বাহী পরিচালক তাজহিন নিজাম এক বিবৃতিতে বলেন, এটা নিশ্চিত করতে হবে যে প্রার্থনা এবং শিশুদের পড়াশুনা সময় যাতে এমন প্রাণঘাতী হামলা আর না ঘটে। কাউকে শঙ্কায় থাকতে না হয়।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার