ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম

কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:০১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:০১:৪৯ অপরাহ্ন
কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে মৌনী রায়। ছবি: সংগৃহীত
চার বছরের দাম্পত্যে ইতি টেনেছেন মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ার। গত রবিবার সন্ধ্যায় একটি যৌথ বিবৃতি প্রকাশ করে এই বিচ্ছেদের কথা জানান দু’জনেই। একসময় তাঁদের বলা হত ‘পাওয়ার কাপল’। কখনও সূরজের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, কখনও আবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির নামও জড়িয়ে দেওয়া হয়েছে এই বিচ্ছেদের নেপথ্যে। তবে সূরজ সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তাঁরা দু’জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সম্পর্ক ভাঙার নানা জল্পনা কল্পনার মধ্যেই কানের রেড কার্পেটে দেখা গেল মৌনীকে।

বিচ্ছেদের ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল মৌনীকে। সোমবার সকালে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তবে কোনও মন্তব্য না করে দ্রুত টার্মিনালের ভিতরে ঢুকে যান অভিনেত্রী। ফলে নতুন করে প্রশ্ন উঠতে থাকে, বিচ্ছেদের পর তিনি কি অবসরে একান্তে সময় কাটাতে কোথাও যাচ্ছেন, নাকি দেশ ছাড়ছেন? সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া ঘুরতে থাকে।

এর মধ্যেই স্পষ্ট হয়ে যায়, মৌনী আসলে যাচ্ছেন কান চলচ্চিত্র উৎসবে। তাঁকে দেখা যায় ‘মার্শে দু ফিল্ম’ বিভাগের এক অনুষ্ঠানে, যেখানে তাঁর আসন্ন ছবি ‘বম্বে স্টোরিজ’ প্রদর্শিত হয়। এই ছবির কারণেই তিনি ফ্রেঞ্চ রিভেরায় উপস্থিত ছিলেন। আর সেখানেই লাল গালিচায় মনোক্রম লুকে নজর কাড়েন বাঙালি অভিনেত্রী। সাদা হাল্টার-স্টাইল কলারের সঙ্গে কালো গাউন- পুরো লুকটিই ছিল নজরকাড়া। তাঁর এই সাজ দেখে দিশা পাটানি, মন্দিরা বেদি-সহ ইন্ডাস্ট্রির সহকর্মীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় কান ফেস্টিভালের লুক শেয়ার করে মৌনী লিখেছেন, 'Cannes & Chaos'। জীবনের কঠিন সময়েও তাঁর এই পেশাদারিত্বে মুগ্ধ বন্ধুরা। দিশা পাটানি মন্তব্য করেন, 'Keep going' অর্থাৎ 'এগিয়ে চলো।' মন্দিরা বেদির কথায়, 'মৌনী এখন পুরো নিজের মুডে আছে।' ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। কেউ লিখছেন, 'দারুণ লাগছে।'

বিচ্ছেদের মতো ব্যক্তিগত ঝড়ের মধ্যেও নিজের কাজ এবং উপস্থিতির মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন মৌনী রায়। তাঁর কান-অভিযানই প্রমাণ করল, জীবন যত কঠিনই হোক, পেশাদারিত্বে কোনও কমতি রাখেন না এই বঙ্গললনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন