ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গরমে স্বস্তি দেয় এমন ৭টি সাজের অনুষঙ্গ!

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৪৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৪৬:০৯ অপরাহ্ন
গরমে স্বস্তি দেয় এমন ৭টি সাজের অনুষঙ্গ! ছবি: সংগৃহীত
জামাকাপড়, অলঙ্কার আর মেকআপ ছাড়াও সাজগোজের এমন অনেক জিনিস রয়েছে, যা শুধু স্টাইল নয়, সারা দিন ধরে স্বচ্ছন্দে থাকার নানা সুবিধাও করে দেয়। যেমন জুতো, ব্যাগ ইত্যাদি। তেমনই কিছু সাজের অনুষঙ্গ গরমে হতে পারে পরম বন্ধু।

ওয়াইড ব্রিম হ্যাট: চওড়া বেড় দেওয়া টুপি। সেই বেড় এতটাই ছড়ানো যে, খানিক ছাতার মতোই ছায়া দেয় শরীরকে। সৈকতের চড়া রোদ থেকে বাঁচতে এই ধরনের টুপির ব্যবহার হয়। তবে গরমে শহরে কিংবা গ্রামে বেড়াতে বেড়োলেও ওই টুপি দুপুর রোদে হতে পারে আপনার রক্ষক।

হালকা স্কার্ফ: পাতলা সুতি বা যে কোনও হালকা কাপড়ের স্কার্ফে মাথা ঢাকা বিদেশেরও কেতাদুরস্ত ফ্যাশন। গরমে তেমনই রঙিন বা সুন্দর প্রিন্টের স্কার্ফে মাথা ঢেকে নিলে চুল যেমন রোদের হাত থেকে বাঁচবে, তেমনই দেখতেও ভাল লাগবে।

ইউভি আমব্রেলা: ইদানীং সূর্যের অতিবেগনি রশ্মি থেকে বাঁচতে তৈরি হচ্ছে ইউভি আমব্রেলা। সেই সব ছাতা দেখতেও বেশ সুন্দর গরমে রাস্তায় বেরোলে তেমন একটি সুন্দর ছাতা সঙ্গে রাখুন।

আর্ম স্লিভস: আঙুল থেকে বাহুর উপরের অংশের অর্ধেকটা পর্যন্ত ঢাকা থাকে, এমন দস্তানা। তবে এই ধরনের আর্ম স্লিভসের আঙুলগুলি দস্তানায় ঢাকা থাকে না। এই ধরনের আর্ম স্লিভস ব্যবহার করা হয় রোদে যাতে হাতের ত্বক জ্বলে না যায়, তা নিশ্চিত করার জন্য। হালকা স্ট্রেচেবল কাপড়ে তৈরি হওয়ায় দেখতে খারাপ লাগে না, আবার ভারীও লাগে না।

শ্রাগ: পাতলা সুতির ফুল হাতা শ্রাগ। স্প্যাগেটি, ট্যাঙ্ক টপ বা হালকা ক্রপ টপের উপর এমন একটি শ্রাগ চাপিয়ে নিলে তা যেমন ত্বককে রোদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, আবার হাওয়া চলাচলা বাধা দেয় না। ঘামও হতে দেয় না।

ওভারসাইজড সানগ্লাস: এমন রোদচশমা, যা শুধু চোখ ঢাকবে না। উপরের দিকে ভ্রু পর্যন্ত আর নীচের দিকে গালের বেশ খানিকটা ঢেকে দেবে। ফলে রোদে পুড়ে চোখের নীচের সংবেদনশীল অংশ কালচে হয়ে যাওয়ার সমস্যা থেক বাঁচা যায়। দেখতেও ভাল লাগে।

ভাইজরস: যাঁদের টুপিতে আপত্তি, চুল ঢাকতে চান না অথচ কপালে মুখে রোদ পড়লেও অসুবিধা, তাঁদের জন্য রয়েছে ভাইজরস। এটি চুলের স্টাইলিং, যেমন পনিটেল, খোঁপা বা খোলা চুলেও ভাল লাগবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ