ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা

রাণীনগরে অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৪৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৪৩:৪৫ অপরাহ্ন
রাণীনগরে অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা রাণীনগরে অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা। এই উপলক্ষ্যে  রাণীনগর উপজেলায় আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলা উপলক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপন করা ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। পরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি, সেবাগ্রহিতা প্রমুখ।

এসময় অতিথিরা অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে খুব সহজেই দালাল ছাড়াই কিভাবে ভূমি সংক্রান্ত সেবাগুলো পাওয়া সম্ভব সেই বিষয়ে আলোচনা করেন। এছাড়া ভূমি সেবা মেলায় নতুন সেবা হিসেবে অনলাইনেই ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ কিভাবে করা যায় ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা হয়রানী ছাড়াই পেতে স্ব স্ব অফিসে গিয়ে গ্রহণের অনুরোধ জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন