ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

তানোরে তিন দিনব্যাপী ভুমিসেবা মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:২৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:২৮:১৮ অপরাহ্ন
তানোরে তিন দিনব্যাপী ভুমিসেবা মেলার উদ্বোধন তানোরে তিন দিনব্যাপী ভুমিসেবা মেলার উদ্বোধন
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

​মঙ্গলবার (১৯মে) উপজেলা ভূমি অফিস চত্ত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভুমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

​এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর  উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)(অতিঃদাঃ) নাঈমা খান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, তানোর উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারভীন, উপজেলা মৎস কর্মকর্তা  সাজু চৌধুরী, উপজেলা বিএমডিএ'র সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম,  ও উপজেলা বিআরডিবি (সাবেক) চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুপ্রমুখ।এছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ভুমি সেবা মেলা উপলক্ষে

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় । র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ভূমিসেবা বিষয়ক একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।​

মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

এছাড়া ঘরে বসে http://land.gov.bd পোর্টাল ও ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে কীভাবে সহজে সেবা নেওয়া যায়, স্টলে রাখা লিফলেট ও নির্দেশনার মাধ্যমে তা হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে।​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান  তাঁর বক্তব্যে বলেন, “ভূমিসেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই মেলার আয়োজন।মানুষ যাতে কোনো রকম হয়রানি ছাড়া, অত্যন্ত দ্রুত ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”​সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।মেলাটি আগামী তিন দিন পর্যন্ত সর্বসাধারণের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ