ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন

নগরীতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:০৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:০৯:৩২ অপরাহ্ন
নগরীতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ নগরীতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ০.৩ গ্রাম হেরোইন সহ সাতজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক ২টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে জনিকে, রাত আনুমানিক পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকা থেকে হৃদয়কে, রাত আনুমানিক সোয়া ১১টার দিকে একই থানার পাঠানপাড়া এলাকা থেকে রাসেলকে; বিকেল আনুমানিক ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানা মোড় এলাকা থেকে সুরমান ও সাজুকে; সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে একই থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে আজিমুদ্দিনকে এবং কাটাখালী থানার নওদাপাড়ার পশ্চিমপাড়া এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কামারপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে মো: জাহিদ হাসান জনি (২২); রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় গ্রামের রিপনের ছেলে হৃদয় (১৯); একই থানার পাঠানপাড়া গ্রামের মৃত নিমরোজ আলীর ছেলে মো: সাব্বির হোসেন ওরফে রাসেল (৩৭); কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়া গ্রামের মৃত পাঞ্জাব ওরফে পানুর ছেলে সুরমান আলী (৩০) ও দামকুড়া থানার হরিপুর বনপাড়া গ্রামের মৃত আক্তার আলীর ছেলে মো: সাজমুল হক সাজু (৩২); বোয়ালিয়া থানার সুজানগর (শিল্পিপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো: আজিমুদ্দিন (৫৫) এবং কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামের মো: জয়দুল ইসলামের ছেলে মো: সম্রাট (২২)। 

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের দেহ তল্লাশি করে মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ০.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি আজিমুদ্দিনের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় মোট ২টি মাদক মামলা চলমান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত