ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করলো রাশিয়া

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:২৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:২৬:৩২ পূর্বাহ্ন
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করলো রাশিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করলো রাশিয়া
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির বুশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেকোনও ধরনের হামলা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুঁশিয়ার করেছেন রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থার (রোসাটম) প্রধান অ্যালেক্সেই লিখাচেভ।

এর আগে, স্থাপনাটিতে হামলার দাবি করে পরে তা প্রত্যাহার করে আইডিএফ। ইরানের বুশের প্রদেশে অবস্থিত স্থাপনাটি দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। যা রাশিয়ার সহায়তায় নির্মিত। কেন্দ্রটিতে এখনও রাশিয়ার বহু শ্রমিক কর্মরত।

রোসাটম প্রধান অ্যালেক্সেই লিখাচেভ বলেন, স্টেশনের আশপাশের কোথাও কোনো আঘাতের ঘটনা এখনও ঘটেনি। আশা করি ইসরায়েল এ বিষয়ে সংযত আচরণ করবে।

কারণ হিসেবে তিনি বলেন, তেজস্ক্রিয়তা কোনো সীমানা মানে না। এই ধরনের পারমাণবিক স্থাপনার ওপন যেকোনও ধরনের আঘাতই বিপর্যয় বয়ে আনতে পারে। যা মানবজাতির ইতিহাসে সমস্ত পরিচিত পারমাণবিক দুর্ঘটনাকে ছাড়িয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা