ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৪৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৪৪:১২ অপরাহ্ন
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় ১১ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির বিভিন্ন সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়া সভায় ট্রেড লাইসেন্স বকেয়াসহ হাল সনের সারচার্জ মওকুফ, রাসিকের আওতাধীন বিভিন্ন মার্কেটের বকেয়া/হাল দোকান ভাড়ার সারচার্জ মওকুফ, যান্ত্রিক সার্কেলে এ্যাসফল্ট প্ল্যান্ট কনজুমার সার্ভিস সেন্টার, রেডি মিক্স কংক্রিট প্ল্যান্ট স্থাপনা ও পরিকল্পনা, এ্যাডল্টিসাইড কীটনাশক, নতুন ফগার মেশিন, ব্লিচিং পাউডার, বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ, ড্রেনের কাঁদামাটি উত্তোলন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত সকল রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদাভাবে র‌্যাম্প নির্মাণ ও টয়লেট স্থাপন, পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদ্যাপনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর যথাক্রমে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুর রহমান, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক মোঃ হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, আরএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যান্সিস আশিষ ডিকস্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক মোহা: আব্দুর রশিদ, স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায় প্রকৌশলী মোস্তাক আহমেদ, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক নুর আখতার জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ