ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৩১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৩১:৪২ অপরাহ্ন
বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হলেও অপরজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গুলিবিদ্ধরা হলেন- কালিদাসখালির সিদ্দিক বেপারীর ছেলে স্বপন বেপারী (৪০) এবং নিচপলাসী গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত নৌকা বা ট্রলারযোগে পদ্মার চর এলাকায় আসে। এ সময় স্বপন বেপারী তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ফেললে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্বপন ও জিয়াউল গুলিবিদ্ধ হন। জিয়াউল হক মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে এলাকাবাসীর চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন।

স্বপনের বাবা সিদ্দিক বেপারী জানান, রাত ১২টার দিকে দুইটি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জন লোক এসে তাদের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে হামলাকারীরা তাকে গালাগালি করতে থাকে। একপর্যায়ে তার ছেলে স্বপনকে ধরে গুলি করে ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

চক রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, কালিদাসখালিতে বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। তবে সোমবার রাতের ঘটনায় প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, দুইজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজন নিখোঁজ রয়েছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রাতে এমন একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার