ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যা লির মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:২১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:২১:১৪ অপরাহ্ন
রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যা লির মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যা লির মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
রাজশাহীতে সারাদেশের ন্যায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সকালে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই অনুষ্ঠান রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বড় পর্দায় প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান শেষে বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবা মেলা একটি যুগান্তকারী উদ্যোগ। ভূমি ব্যবস্থাপনায় সচেতনতা ও দাপ্তরিক স্বচ্ছতার ঘাটতি অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে। ভূমি অফিসকে আরও জনবান্ধব করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে জনগণকে অনলাইনে নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন, মৌজা ম্যাপসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে জানানো হবে। ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, ভূমি বিষয়ে জনগণের সচেতনতা বাড়লে অনিয়ম ও দুর্নীতি কমে আসবে। জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও অনিয়মমুক্ত ভূমিসেবা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে তা প্রশাসনের নজরে আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে সকালে নগরীর আইন মহাবিদ্যালয় এলাকা থেকে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার