ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

মেসির ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:২৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:২৩:২১ পূর্বাহ্ন
মেসির ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির মেসির ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির
খেলা তখন সমতায়। মেসি-ম্যাজিকের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে সমর্থকদের আস্থার প্রতিদানও দিলেন লিওনেল মেসি। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগিজ দল পোর্তোর বিপক্ষে।

রাতে ক্লাব বিশ্বকাপের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসির মায়ামি। এর ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হলো মেজর লিগ সকারের (এমএলএস) দলটির।

ম্যাচের শুরুতেই স্যামু আগেহোয়ার করা এক পেনাল্টিতে এগিয়ে যায় পোর্তো। কিছুক্ষণ বাদে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি কিন্তু মেসির দারুণ থ্রু বলে গোলকিপারকে ওয়ান-টু-ওয়ানে পেয়েও গোল করতে পারেননি লুইস সুয়ারেজ। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মার্কিন ক্লাবটি।

বিরতি থেকে ফিরেই ভিন্ন চেহারায় মেসির দল। ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন সেগোভিয়া। ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করেন পর্তুগিজ ডিফেন্ডার রদ্রিগো মোরা। সেই ফ্রি কিক থেকে দারুণ গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ঐ এক গোলের লিডেই শেষ পর্যন্ত ম্যাচ জেতে মেসির দল। ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে এটাই প্রথম জয় মায়ামির।

এই নিয়ে ফ্রি-কিকে ৬৮টি গোল করলেন মেসি। ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করাদের তালিকায় মেসির চেয়ে এগিয়ে ৭০ গোল করা পেলে এবং ৭৭ গোল করা জুনিনিও। পাশাপাশি, ফিফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে ২৫ গোল করা মেসিই এখন সবচেয়ে বেশি গোলদাতা।

২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে মায়ামি। শেষ ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপ পালমেইরেসের। এর আগে, উদ্বোধনী ম্যাচে সৌদি ক্লাব আল আহলির সঙ্গে ড্র করে মেসির দল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার