ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:১৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:১৬:০৫ অপরাহ্ন
হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে সারা দেশে আরও এক হাজার ৩৩৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪০০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে ৩ জন করে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দু’জন করে মারা গেছে।

একইসময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের।
 
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগী ঢাকা বিভাগে শনাক্তে হয়েছে। তারপর চট্টগ্রামে ২৩০ ও বরিশালে ১৪৭ জন শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৫৪ জন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন