ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকসহ ৬জন মাদক কারবারি গ্রেপ্তার ​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

১২ ঘণ্টা বন্ধ থাকার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:৫৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:৫৯:০৭ অপরাহ্ন
১২ ঘণ্টা বন্ধ থাকার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক ১২ ঘণ্টা বন্ধ থাকার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক
রাজশাহীতে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে যান চলাচল। জেলা প্রশাসনের উদ্যোগে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সোমবার রাত থেকে বিভিন্ন রুটে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়।

সকাল থেকে ধর্মঘটের কারণে রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি বেড়ে যায়। জরুরি কাজে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে বিকল্প উপায়ে যাতায়াত করতে বাধ্য হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাধানে পৌঁছালে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

রাত থেকেই রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন