ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

পুঠিয়ায় সাধুর আস্তানায় নারী ধর্ষণের অভিযোগ, স্বামীসহ দুইজনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:২৪:১৬ অপরাহ্ন
পুঠিয়ায় সাধুর আস্তানায় নারী ধর্ষণের অভিযোগ, স্বামীসহ দুইজনের বিরুদ্ধে মামলা পুঠিয়ায় সাধুর আস্তানায় নারী ধর্ষণের অভিযোগ, স্বামীসহ দুইজনের বিরুদ্ধে মামলা
রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (১৮ মে) বেলপুকুর থানা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে পুঠিয়ার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগী নারীর স্বামীকে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশেই একটি আস্তানা রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে অনুসারীরা যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামীও ওই ফকিরের অনুসারী ছিলেন। প্রায় ছয় মাস আগে ভুক্তভোগী নারীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি বাজারে যাওয়ার কথা বলে স্বামী ওই নারীকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তার হাত-পা বেঁধে হামিদ ফকির ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ঘটনার পর তার স্বামী বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে সুযোগ বুঝে তিনি স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার থানায় গিয়ে স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড