ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:১১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:১১:৪২ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত, গ্রেপ্তার ১ বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত, গ্রেপ্তার ১
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাহাত মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিহতদের সঙ্গে একই এলাকার একটি পক্ষের তিন শতক জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধের সমাধান হয়নি।

সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের মারধরে সুমন ও ইয়াছিন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে আহত সুমনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, জমি-সংক্রান্ত বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাহাত মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড