ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

অনিদ্রা থেকে রেহাই পেতে কী করবেন, কী করবেন না?

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:০৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:০৮:১৩ অপরাহ্ন
অনিদ্রা থেকে রেহাই পেতে কী করবেন, কী করবেন না? ফাইল ফটো
রাত জেগে মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি! কখনও সমাজমাধ্যমে কোন বন্ধু কী করছেন, সেই দিকে উঁকিঝুঁকি কখনও আবার ওয়েব সিরিজ়ে বুঁদ হয়ে থাকা। যাঁরা রাত জাগার অভ্যাসে অভ্যস্ত তাঁরা নিজেদের অজান্তেই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাময় ব্যবস্থা ঘুমের সঙ্গে আপস করছেন।

এখন অনিদ্রা অনেকের জীবনেই স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। শরীর যখন বিশ্রামের জন্য আকুল হয়ে ওঠে, তখন আমরা মোবাইলে স্ক্রল করি, টিভি দেখি এবং মেসেজের উত্তর দিই। অনেকেই গর্ব করে বলেন যে, রাতে টানা পাঁচ ঘণ্টা না ঘুমিয়েও তাঁরা একেবারে ফিট। তবে এই অভ্যাস যে শরীরের কতটা ক্ষতি করছে, সেই বিষয়ে তাঁদের কোনও ধারণাই নেই। এই অভ্যাসের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, হরমোনের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, মানসিক শান্তিও নষ্ট হচ্ছে। ঘুম কোনও বিলাসিতা নয়। টানা ৬-৭ ঘণ্টা গভীর ঘুমোলে শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায়, বিষমুক্ত হয়, হরমোনের ভারসাম্য বজায় রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত হাজার সমস্যা ঘিরে ধরতে পারে পর্যাপ্ত বিশ্রাম না পেলে। ওষুধের উপর ভরসা করলে, তা দীর্ঘমেয়াদি হয় না। এমতাবস্থায় কী ভাবে রাতে ঘুম আনা যায় সময়মতো? তার জন্য কিছু পুরনো অভ্যাস ত্যাগ করে কিছু নতুন অভ্যাসকে জায়গা দিতে হবে।

১) চা, কফি বা চকোলেটে থাকা ক্যাফিন ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন মেলাটোনিন তৈরিতে বাধা দেয়। অফিস থেকে বাড়ি ফিরে যতই ক্লান্ত লাগুক না কেন, চা-কফি খাওয়া যাবে না। সন্ধ্যার পর এ ধরনের খাবার বা পানীয় বাদ দিলে শরীর সহজে ঘুমের ছন্দে ফিরে আসে।

২) ওয়াইফাই রাউটারের মতো যন্ত্রপাতি থেকে দূরে থাকা ভাল ঘুমের সময়ে। এগুলির ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে নিদ্রায় ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে শরীরের সার্কাডিয়ান ছন্দে পতন ঘটতে পারে।

৩) ঘুমের আগে মন শান্ত করার জন্য একটি রুটিন তৈরি করুন। হালকা স্ট্রেচিং, গরম জলে স্নান, বই পড়া বা পছন্দের হালকা ছন্দের কোনও গান শোনা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে। এর ফলে ঘুম ভাল আসবে।

৪) ঘুম ও জাগার সময় নির্দিষ্ট রাখলে দেহ-ঘড়ি নিজের ছন্দে চলতে পারে। এতে মস্তিষ্ক বুঝে নেয়, কখন বিশ্রাম নেওয়ার সময়। ফলে সহজেই ঘুম আসে। চেনা পরিসরে, চেনা রুটিনে মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত