ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বিএনপির গ্রুপিং দ্বন্দে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:১২:১৭ পূর্বাহ্ন
বিএনপির গ্রুপিং দ্বন্দে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি বিএনপির গ্রুপিং দ্বন্দে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি
বিএনপিতে কর্মীদের ঐক্যের চেয়ে প্রাধান্য পাচ্ছে “আমি বনাম সে ” মনোভাব। ঝিনাইদহ জেলারকালীগঞ্জ উপজেলা বিএনপির অন্তর্দ্ব›দ্ব ও দলীয় গ্রæপিংয়ে অতিষ্ঠ নেতাকর্মীরা দলের মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছেন।
এতে গভীর বেদনা, ক্ষোভ এবং অগাধ উদ্বেগের সাথে অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং
, নেতৃত্বহীনতা এবং পক্ষপাত দুষ্ট আচরণের কারণে দল ধ্বংসের দারপ্রান্তে উপনীত বলে দাবি করা হয়। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে ব্যক্তিগত আক্রোশ, আধিপত্যের দ্ব›দ্ব এবং সুবিধাবাদী মানসিকতা জনসমর্থনকে নিষ্ক্রিয় করে ফেলছে এবং রাজনৈতিক আদর্শ, জনসম্পৃক্ত কর্মসূচি কিংবা কর্মীদের ঐক্যের চেয়ে প্রাধান্য পাচ্ছে “আমি বনাম সে” মনোভাব, এমন অভিযোগও আনা হয় ওই চিঠিতে। 

পূর্বাঞ্চলের বহু নিবেদিত প্রাণ নেতা-কর্মী বাড়ি ছাড়া, পরিবারে আতঙ্কে, মাঠে নেই কোনো কার্যকর সাংগঠনিক কর্মসূচি। অথচ জেলা বিএনপি কিংবা বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ এই সংকটে নির্লিপ্ত, পক্ষপাত দুষ্ট এবং প্রায় নিষ্কিয়। অন্যদিকে কোনো পক্ষকে পরোক্ষ ভাবে সমর্থন দিয়ে তারা দ্ব›দ্বকে আরও গভীর করছে বলে একঝাঁক তরুণ নিবেদিত প্রাণএকনিষ্ঠ কর্মীদের নামে দেওয়া ওই চিঠিতে জানানো হয়।

এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে কালীগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইউনিটকে হারিয়ে ফেলবে কি-না দল এবং দলের হাইকমান্ড নির্বাচন আসা পর্যন্ত অপেক্ষা করছেন কি-না, যখন মাঠে কোনো সংগঠিত বিএনপি থাকবেনা এমন প্রশ্নও রাখেন তারা। পাশাপাশি দলের কাছে চার দফা অনুরোধ জানানো হয় ওই চিঠিতে তা হলো- কালীগঞ্জ উপজেলা বিএনপির কোন্দল নিরসনে জরুরি ভিত্তিতে একটি তদন্ত টিম পাঠানো, অব্যাহত পক্ষপাতিত্ব মূলক আচরণ থেকে বিরত থাকার জন্য জেলাও বিভাগীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়া, স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের জন্য কেন্দ্রীয় ভাবে একটি আন্তঃসংলাপ সভার আয়োজন করা, অবহেলিত, ত্যাগী, মাঠকর্মীদের নিয়ে একটি নতুন মূল্যায়ন ভিত্তিক সাংগঠনিক পূনর্গঠনের পদক্ষেপ নেওয়া।

পরিশেষে কিছু মানুষের লোভ, হীনমন্যতা এবং ক্ষমতা লিপ্সা যেন বিএনপির ত্যাগ, আন্দোলন ও আদর্শকে বিনষ্ট করতে না পারে এই চিঠির মাধ্যমে সেই আহবান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার