ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

লালপুরে একসঙ্গে ৩ যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন সুরাইয়া খাতুন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:০০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:০০:৫৮ অপরাহ্ন
লালপুরে একসঙ্গে ৩ যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন সুরাইয়া খাতুন লালপুরে একসঙ্গে ৩ যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন সুরাইয়া খাতুন
নাটোরের লালপুরে একসঙ্গে ৩ যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুরাইয়া খাতুন (২৬) নামের এক মা। বর্তমানে মা ও নবজাতক শিশুরা সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় মুক্তার জেনারেল নামের এক বেসরকারি হাসপাতাল প্রাকৃতিক নিয়মে (স্বাভাবিক) ভাবে তিন জমজ পুত্র সন্তানের জন্ম দেন ওই মা। ৩ জমজ সন্তানের খবর ছড়িয়ে পড়লে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ৩ শিশু সন্তানকে দেখার জন্য হসপাতালে এসে স্থানীয়রা ভিড় জমায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গোপালপুর পৌরসভা এলাকার বিরোপাড়া গ্রামের দিনমজুর মোঃ রাজু ইসলামের স্ত্রী মোসাঃ সুরাইয়া খাতুন। মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে প্রাকৃতিক (স্বাভাবিক) নিয়মে গর্ভ থেকে একে একে তিনটি পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে হাসপাতালে মা সহ শিশুরা সুস্থ রয়েছেন।

এবিষয়ে শিশুদের বাবা মোঃ রাজু ইসলাম বলেন, আমাদের যমজ তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে। আমার আগে আরো একটি ছেলে সন্তান রয়েছে। এজন্য আমি সহ আমার পরিবার অনেক আনন্দিত। তিনি আরো বলেন,আল্লাহর রহমতে শিশুদের মা ও সন্তানরা সবাই সুস্থ রয়েছে। তিনি আরো বলেন, দিনমজুরির কাজ করে কোনোরকমে সংসার চালাই। এখন চার ছেলে সন্তান ও পরিবারের কিভাবে সংসার খরচ মিটাবো এনিয়ে চিন্তায় আছি। আপনারা সবাই আমার সন্তানদের সহ আমার স্ত্রীর জন্য দোয়া করবেন।

এবিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালারের পরিচালক মোঃ মুক্তার হোসেন বলেন, জমজ ৩ জন শিশু সন্তান সহ তাদের মা ভালো আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ