ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের উত্থান

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫৪:২২ অপরাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের উত্থান ফাইল ফটো
মার্কিন ডলারের দুর্বলতা এবং অপরিশোধিত তেলের দাম কমায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার কিছুটা বেড়েছে। এতে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে বন্ডের উচ্চ মুনাফার কারণে স্বর্ণের দাম বৃদ্ধির গতি সীমিত রয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির দিকেও নজর রাখছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার (১৮ মে) দিনের শুরুতে ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫৬৭.৪৯ ডলারে দাঁড়িয়েছে। জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.২ শতাংশ বেড়ে ৪,৫৭২.৪০ ডলারে পৌঁছেছে।

বেশিরভাগ প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দরপতন হওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের স্বর্ণ আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, মার্কিন ডলার সূচক দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক। পাশাপাশি অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। এই খবরে মার্কিন ডব্লিউটিআই ও ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার কমেছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই তেলের দাম বেড়েছিল। এতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে কঠোর মুদ্রানীতিতে যেতে পারে-এমন আশঙ্কা তৈরি হয়।

স্বর্ণকে সাধারণত নিরাপদ বিনিয়োগ ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে দেখা হয়। তবে উচ্চ সুদের হারের পরিবেশে সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমে যায়, কারণ তখন বিনিয়োগকারীরা বেশি মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

জিম উইকফ বলেন, বাড়তে থাকা বন্ড ইল্ড স্বর্ণ ও রুপার বাজারের জন্য নেতিবাচক। এটি মূল্যবৃদ্ধির গতি সীমিত করতে পারে অথবা স্বল্পমেয়াদে দাম কমার চাপ তৈরি করতে পারে।

সোমবার বিশ্বব্যাপী সরকারি বন্ডের দরপতন আরও বেড়েছে। কারণ ইরান যুদ্ধের কারণে জ্বালানির উচ্চমূল্য মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়িয়েছে এবং বিশ্বজুড়ে সুদের হার আরও বাড়তে পারে-এমন প্রত্যাশা তৈরি করেছে।

১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড, যা সাধারণত বন্ড মূল্যের বিপরীত দিকে চলে, তা বেড়ে ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে, বিনিয়োগকারীদের চাহিদা কমে যাওয়ায় কিছু ব্যাংক তাদের স্বল্পমেয়াদি স্বর্ণের দামের পূর্বাভাস কমাতে শুরু করেছে। বড় ঋণদাতা প্রতিষ্ঠান জেপি মরগ্যান ২০২৬ সালের জন্য গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস প্রতি আউন্স ৫,৭০৮ ডলার থেকে কমিয়ে ৫,২৪৩ ডলারে নামিয়েছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে ১,৯৭৫.০৫ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে ১,৪০৪.৭৫ ডলারে নেমেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন