ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:০৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:০৬:৪২ অপরাহ্ন
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রবিবার (১৭ মে) প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার তাঁকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এ আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

নওগাঁ জেলায় উচ্চশিক্ষার প্রসার, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামে স্থানীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর অন্তর্ভুক্তিকে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

এদিকে তাঁর এই মনোনয়নের খবরে আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এজন্য জাতীয় সংসদের স্পীকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয়দের মতে, শিক্ষা-অনুরাগী ও উন্নয়নমুখী জনপ্রতিনিধি হিসেবে এস এম রেজাউল ইসলাম রেজু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিকতা বিশ্ববিদ্যালয়টিকে একটি আধুনিক ও মানসম্মত বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এ বিষয়ে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের মাননীয় স্পীকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছি। নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো। শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন