ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে প্রাণ গেল স্বামীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর... নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

নওগাঁয় অনলাইন জুয়ার আসরে অভিযান, তিনজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৫৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৫৬:৪২ অপরাহ্ন
নওগাঁয় অনলাইন জুয়ার আসরে অভিযান, তিনজন গ্রেপ্তার নওগাঁয় অনলাইন জুয়ার আসরে অভিযান, তিনজন গ্রেপ্তার
অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিকস সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় রোববার (১৮ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামে একটি টিনশেড বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। রাত সাড়ে ৩টার দিকে বাড়িটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাড়ি থেকে তানশেন (২৮), হৃদয় চন্দ্র (২৭) ও আল আমিনকে (৩৪) আটক করা হয়। তানশেন শিমুলিয়া গ্রামের শামসুল ইসলামের ছেলে। হৃদয় চন্দ্র একই এলাকার পশ্চিমপাড়ার বিমলের ছেলে এবং আল আমিন উত্তরপাড়ার আশরাফের ছেলে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তানশেন অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন Melbet, 7000bet, QQ, EE.COM ও Mostbet-এর এজেন্ট হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি অবৈধভাবে ই-মানি ট্রানজেকশনের সঙ্গেও জড়িত ছিলেন। গত এক মাসে তাদের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকার লেনদেন হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে দুটি ডেস্কটপ কম্পিউটার, দুটি সিপিইউ, দুটি কিবোর্ড, দুটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার, তিনটি টাচ মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮