ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন

দূর্গাপুরে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:০০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:০০:৩৮ পূর্বাহ্ন
দূর্গাপুরে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেফতার দূর্গাপুরে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেফতার
রাজশাহীর দূর্গাপুরে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি -সহ শীর্ষ সন্ত্রাসী শরিফুলকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ জুন), ভোর সাড়ে ৫টায় দূর্গাপুর থানাধীন জয়নগর কুলনঠিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় তার মাটির নিচে লুকানো অবস্থায় ১টি , ১টি ও ৫ রাউন্ড তাজা উদ্ধার করা হয়।

গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মোঃ শরিফুল ওরফে শরিফ (৩০), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকার মোঃ শফিকুল ইসলাম ওরফে বাবুর ছেলে।

শুক্রবার সকাল ৯টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কথিত শীর্ষ সন্ত্রাসী শরিফুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সে একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র‌্যাব-৫, এর গোয়েন্দা দল অনুসরণ করে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে রাজশাহীর দূর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শরিফুলকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুর বাড়ীতে লুকানো আছে। এরপর তাকে সাথে নিয়ে তার শ্বশুরের বসতবাড়িতে যাওয়া হয়। এ সময় তার দেখানো খড়ের ঘরের ভিতরে ২ফিট মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী শরিফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাব-৫, এর গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার শরিফুলের বিরুদ্ধে দূর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দূর্গাপুর থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার