ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:০১:৪৫ অপরাহ্ন
রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি অডিট, অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে। মূলত আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, সঠিক হিসাবরক্ষণ পদ্ধতি জানা, সমৃদ্ধ বাজেট প্রণয়ন, আধুনিক টেন্ডার প্রক্রিয়া, অডিট কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, আর্থিক অনিয়ম প্রতিরোধ করা, জবাবদিহিতা বৃদ্ধি, অফিস ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ ও রিটার্ণ দাখিল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে উক্ত কর্মশালায়। 

এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, কর অঞ্চল রাজশাহীর যুগ্ম কর কমিশনার মোঃ হাসানুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এবং এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ রোমেল হায়দার।

সোমবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণটির কোর্স কো-অর্ডিনেটর ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী। 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার