ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টা বন্ধ থাকার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী পরকীয়ার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিংড়ায় মাওলানা গ্রেপ্তার ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ পুঠিয়ায় সাধুর আস্তানায় নারী ধর্ষণের অভিযোগ, স্বামীসহ দুইজনের বিরুদ্ধে মামলা ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার ‘সময় নেই, দ্রুত সিদ্ধান্ত না নিলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইরান’: হুঁশিয়ারি ট্রাম্পের বগুড়ায় মদপানের পর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাজারে আসছে নতুন নোট বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত, গ্রেপ্তার ১ শ্যাম্পু কেনার আগে সতর্ক হোন! বোতলে ৪টি রাসায়নিক থাকলেই বাড়তে পারে চুল পড়ার সমস্যা অনিদ্রা থেকে রেহাই পেতে কী করবেন, কী করবেন না? সালমানের উন্মুক্ত ছবি দেখে ‘পুড়ছেন’ সঙ্গীতা! মাঝ-আকাশে সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধবিমানের! লালপুরে একসঙ্গে ৩ যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন সুরাইয়া খাতুন সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের উত্থান সিংড়ায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

২০ বছর পর রাজশাহীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
২০ বছর পর রাজশাহীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু ২০ বছর পর রাজশাহীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু
রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে অবশেষে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। 

সোমবার (১৮ মে) রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

রাসিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর পর এ এলাকায় বড় পরিসরে ড্রেন পরিষ্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো অপরিষ্কার থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘ সময় পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের আশা, এবার বর্ষা মৌসুমে আগের মতো জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিউল আহসান হিমেলসহ অন্যান্যরা।

এ সময় নগরবাসীর প্রতি সচেতনতার আহ্বান জানিয়ে রাসিক কর্তৃপক্ষ জানায়, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু