ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজধানীতে সৌদি প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৩৬:০০ অপরাহ্ন
রাজধানীতে সৌদি প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মোকাররম মিয়ার (২৮) ৮ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার চাচাতো ভাই মো. রিফাত। মোকাররমের সঙ্গে আরেক প্রবাসীর স্ত্রীর পরকীয়া ছিল বলে জানান তিনি।

সোমবার (১৮ মে) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান রিফাত।

এর আগে রোববার দুপুরে রাজধানীর মুগদা মান্ডার ১ম গলির একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে ভর্তি মরদেহের ৭ টুকরো উদ্ধার করে পুলিশ।

এরপর রোববার দিবাগত মধ্যরাতে পূর্ব মানিকনগর এলাকা থেকে উদ্ধার করা হয় মোকাররমের বিচ্ছিন্ন মাথা।

মোকাররমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। তার বাবার নাম সোহরাব মিয়া আর মা সামিনা বেগম।
 
সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মোকাররমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় মৃতদেহটি।

তার চাচাতো ভাই মো. রিফাত জানান, মোকাররম গত ৩ বছর যাবত সৌদি আরব ছিলেন। তার স্ত্রী জোনাকি আক্তার গৃহিণী। দুই ছেলে মুজাহিদ (৪) ও বায়জিদ (৬) মায়ের সাথে গ্রামের বাড়িতেই থাকেন।
 
তিনি জানান, মোকাররম সর্বশেষ ১৩ মে ছেলেদের সাথে ফোনে কথা বলেন। তখন তিনি কাজে যাচ্ছেন, পরে বাসায় ফিরে কথা বলবেন বলে জানান বাচ্চাদের। এরপর আর তার সাথে যোগাযোগ করতে পারেনি পরিবার। রোববার রাতে আশুগঞ্জ থানা পুলিশ তাদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে মোকাররমের লাশ উদ্ধারের খবর পাঠায়। এরপরই পরিবার ঢাকায় ছুটে আসেন। থানায় এসে বিষটি নিশ্চিত হন।

কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানাতে না পারলেও, একই গ্রামে আরেক প্রবাসীর স্ত্রীর সাথে মোকাররমের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানান চাচাতো ভাই রিফাত।

তিনি বলেন, মোকাররম যেদিন থেকে যোগাযোগের বাইরে, সেদিন থেকেই একই গ্রামের সেই প্রবাসীর স্ত্রীর বাড়িতেও তালা ঝুলানো। মোকাররমকে যারাই খুন করুক, এটি খুবই পরিকল্পিত। তাকে হত্যাকারীরাই দেশে ডেকে এনেছে। তবে তার দেশে আসার খবরটি পরিবারের কেউই জানেন না।

এদিকে মোকাররমের মরদেহ উদ্ধারের ঘটনায় মা-মেয়েকে গ্রেফতার করেছেন র‌্যাবের সদস্যরা। সেই সঙ্গে হত্যার আলমতও উদ্ধার করা হয়।
 
সোমবার দুপুরে র‌্যাব-৩ এর সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, পরকীয়া প্রেমের বলি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সৌদি প্রবাসী মোকাররম। তাকে হত্যা এবং মরদেহ আট টুকরা করে পলিথিনে মান্ডার একাধিক এলাকায় ফেলে রাখা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামতসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে র‌্যাব জানায়, ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে প্রবাসী মোকাররমকে নৃশংসভাবে হত্যা করে। এরপর মরদেহ আট টুকরা করে আলাদা জায়গায় ফেলে দেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪