ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৩০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৩০:৪০ অপরাহ্ন
লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এক দিনমজুরের ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। বিরল এই ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। তবে আনন্দের মাঝেই ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক দুশ্চিন্তা।

সোমবার সকালে গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে আসিরা আক্তার সুরাইয়া (২৫) একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম দেন। তিনি বিরোপাড়া মহল্লার দিনমজুর রাজুর স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একসঙ্গে তিন সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকে হাসপাতালে গিয়ে নবজাতকদের দেখতে ভিড় করছেন এবং পরিবারটির জন্য শুভকামনা জানাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, এর আগে দম্পতির ঘরে রাব্বি নামে আড়াই বছর বয়সি আরও একটি পুত্রসন্তান রয়েছে। নতুন তিন সন্তানসহ এখন চার পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন তারা।

তবে সীমিত আয়ের কারণে চার সন্তান লালন-পালন ও তাদের শিক্ষার ব্যয় বহন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। স্বজনরা জানান, এই খরচ সামলানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মুক্তার জেনারেল হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন জানান, মা ও তিন নবজাতক সুস্থ থাকলেও তাদের ওজন কিছুটা কম। এ কারণে আরও দুই-এক দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ