ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:২০:২৩ অপরাহ্ন
আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট
নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে এক ভয়াবহ গণডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত উপজেলার থাওইপাড়া এলাকার ভাঙাব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৪০ থেকে ৫০টি যানবাহনের যাত্রী ও চালকরা সর্বস্ব হারিয়েছেন।
  
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র ডাকাত মহাসড়কের ওই স্থানে নৌকা ও ভাজা বিক্রেতার পরিত্যক্ত টেবিল ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় চলাচলরত যানবাহনের গতিরোধ করে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে। এরপর অত্যন্ত সুকৌশলে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

ডাকাতদের কবলে পড়া সৌদি প্রবাসী আশরাফুল ইসলামের পিতা সাইদুর রহমান জানান, তার ছেলে নাটোর থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিল। ভাঙাব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন, একটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। 

একইভাবে মাইক্রোবাস চালক হাবিবুর রহমান জানান, ঢাকা থেকে আসার পথে তিনি ঘটনাস্থলে যানবাহনের দীর্ঘ সারি দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা তার গাড়ি ঘিরে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ৪ হাজার টাকা লুট করে নেয়।

ভুক্তভোগী এক মাইক্রোবাস চালকের অভিযোগ, আক্রান্ত হওয়ার পরপরই তিনি ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাইলে আত্রাই থানা থেকে তাকে জানানো হয়, এটি তাদের আওতাভুক্ত এলাকা নয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন আত্রাই থানার দায়িত্বপ্রাপ্ত এসআই ইফতেখার। তিনি বলেন, “৯৯৯ থেকে আমাদের থানায় কোনো ফোন আসেনি। বরং ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়েছি।”

এদিকে, সোমবার (১৮ মে) সকালে খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে এসআই ইফতেখার আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০