ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন

দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:২৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:২৯:৩০ পূর্বাহ্ন
দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিশু হুমায়রা জান্নাত (৪) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।

মাথায় কাফন বেঁধে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন কয়েক হাজার গ্রামবাসী। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন এক যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ সুপারের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর মরদেহ দাফন করা হয়।

রোববার (১৭ মে) বিকেলে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা জান্নাত। পরদিন শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশ থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হুমায়রা হাটকানপাড়া বাজার এলাকার ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে।

রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে হুমায়রার মরদেহ এলাকায় আনা হয়। বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলাকালে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে মাঠে নামেন কয়েক হাজার নারী-পুরুষ। একপর্যায়ে তারা মরদেহ দাফনে বাধা দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি ছিল, আগামী চার ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। তবে থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের বারবার অনুরোধেও পরিস্থিতি শান্ত হয়নি।

 
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন যুবক অভিযোগ করেন, সন্দেহভাজন রাজীব হাসানের বাড়ির সামনেই শিশুটির মরদেহ উদ্ধার হয়েছিল। এরপরও পুলিশ শুরুতে তার বাড়িতে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ না করায় জনমনে ক্ষোভ তৈরি হয়। রাজীব হাসান নিহত শিশুর বাবা হাসিবুল হোসেন শান্তর চাচাতো ভাই বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। সেখানে পুলিশ সুপার সুষ্ঠু তদন্ত ও দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মরদেহ দাফনে সম্মতি দেন। পরে রাত ৮টার দিকে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়।

এদিকে দাফনের আগে বিক্ষুব্ধ জনতার একটি অংশ সন্দেহভাজন রাজীব হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ রাজীবের বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।

রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। দ্রুতই আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ