ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক প্রশাসকের অভিনন্দন বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০১:১১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০১:১১:৪৮ পূর্বাহ্ন
বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার
রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী আসামী ছিনিয়ে হত্যা মামলার আসামী মোঃ গোলাম প্রামাণিক (৩৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৯ জুন) দিনগত রাত ৩টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ গোলাম প্রামাণিক, তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান প্রামাণিকের ছেলে। 

বৃহস্পতিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (৪ এপ্রিল ২০২৫) বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রæতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে কুকের এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামী আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ধাওয়া করে আটক করে রাখে। পরে সংবাদ পেয়ে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট ঘটনাস্থলে গিয়ে আসামী আমিনুল ইসলাম ওরফে আমিরুলকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামীদের হাতে লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।

ওই সময় তারা দলবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা প্রদান করে এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আসামীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়। পরে জনতা রাজ্জাকের হত্যাকারী আসামী আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারপিট করে ও তার মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার পর আসামীগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে। ঘটনায় সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে গত ২০ মে চট্টগ্রাম থেকে ২জন এবং গত ২জুন নওগাঁর আত্রাই থেকে ১জন আসামীকে গ্রফতার করে এবং অপর আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার ১৯ জুন রাত ৩টায় নওগাঁ জেলার আত্রাই ধানাধীন গোয়ালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামী মোঃ গোলাম প্রামাণিককে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দূর্গাপুর থানায় হস্তান্তর করেছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ