ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০১:১১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০১:১১:৪৮ পূর্বাহ্ন
বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার
রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী আসামী ছিনিয়ে হত্যা মামলার আসামী মোঃ গোলাম প্রামাণিক (৩৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৯ জুন) দিনগত রাত ৩টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ গোলাম প্রামাণিক, তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান প্রামাণিকের ছেলে। 

বৃহস্পতিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (৪ এপ্রিল ২০২৫) বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রæতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে কুকের এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামী আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ধাওয়া করে আটক করে রাখে। পরে সংবাদ পেয়ে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট ঘটনাস্থলে গিয়ে আসামী আমিনুল ইসলাম ওরফে আমিরুলকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামীদের হাতে লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।

ওই সময় তারা দলবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা প্রদান করে এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আসামীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়। পরে জনতা রাজ্জাকের হত্যাকারী আসামী আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারপিট করে ও তার মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার পর আসামীগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে। ঘটনায় সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে গত ২০ মে চট্টগ্রাম থেকে ২জন এবং গত ২জুন নওগাঁর আত্রাই থেকে ১জন আসামীকে গ্রফতার করে এবং অপর আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার ১৯ জুন রাত ৩টায় নওগাঁ জেলার আত্রাই ধানাধীন গোয়ালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামী মোঃ গোলাম প্রামাণিককে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দূর্গাপুর থানায় হস্তান্তর করেছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন