ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত

মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:০৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:০৬:৫৫ পূর্বাহ্ন
মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন
রাজশাহীর মোহনপুর উপজেলা-এর বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু উন্নয়ন কার্যক্রমে গতি আনতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন (এমপি)।

রোববার (১৭ মে) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মোহনপুর কার্যালয়ের বাস্তবায়নে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ও চুক্তিমূল্য কয়েক কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শফিকুল হক মিলন বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়ক ও সেতুর উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আসে।

তিনি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে তিনি অতীতের হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে এসে তারেক রহমান-এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খয়রা-চাঁদপুর সড়ক উন্নয়ন কাজ (চেইনেজ ১০০০-২৬৭৫ মিটার), বেলগাছি-মুগরইল সড়ক উন্নয়ন কাজ (চেইনেজ ১২৯০-৩১৩০ মিটার), পালসা কুড়নিপাড়া বিএমডিএ ডিপ-ভীমনগর সড়ক উন্নয়ন কাজ (চেইনেজ ০০-৭৭০ মিটার) এবং বড়াইল আরঅ্যান্ডএইচ-সরমইল নিমতলা ব্রিজ সংযোগ সড়ক উন্নয়ন কাজ (চেইনেজ ১০০০-২০০০ মিটার)।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় সড়ক ও সেতুর বেহাল অবস্থার কারণে, বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়ন কাজ শেষ হলে মোহনপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামিমুল ইসলাম মুন, মাহবুব আর রশিদ, আব্দুর রাজ্জাক, বাচ্চু রহমান, কাজিম উদ্দিন, মোহনপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী ও মঞ্জুর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলজিইডির কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু