ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:৫৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:৫৯:২৬ অপরাহ্ন
বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন
রাজশাহীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ২৭ জুন দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৭ মে) দুপুরে নগরীর কাদিরগঞ্জে বিপিজেএ রাজশাহী শাখার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিজেএ রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা।

সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সামাদ খান। পরে বার্ষিক আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মিলন শেখ।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিপিজেএ রাজশাহী শাখার আজীবন সদস্য জাবীদ অপু, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম দুখু, আলী এহসান তুহিন ও শাহিন খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম (শামিম), কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম রাসেল এবং সদস্য ফরিদ আক্তার পরাগ, আজম খান, মুক্তার হোসেন ও কাবিল হোসেন।

সভা সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সোহাগ আলী।

সভায় আগামী ২৭ জুন ২০২৬ তারিখে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র ফটো সাংবাদিক জাবীদ অপু ও শামস রুমি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু