ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:৪১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:৪১:০৬ অপরাহ্ন
স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান
মানুষ সামাজিক জীব হলেও আধুনিক ব্যস্ত ও যান্ত্রিক জীবনযাত্রায় পারস্পরিক মানবিক যোগাযোগ দিন দিন কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল আবেগের জায়গা থেকেই নয়, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও একে অপরের স্পর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে, তীব্র মনকষ্ট বা উদ্বেগের সময়ে প্রিয়জনের আলিঙ্গন কিংবা সান্ত্বনার স্পর্শ মানুষের মনে স্বস্তি এনে দেয়। এর পেছনে রয়েছে জৈবিক কারণ। কাউকে জড়িয়ে ধরা বা হাত মেলানোর সময় মানবদেহে ‘অক্সিটোসিন’ নামের একটি বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমাতে এবং পারস্পরিক বিশ্বাস ও আত্মিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করে।

বিশেষজ্ঞরা জানান, জন্মের পর থেকেই মানুষের বিকাশে স্পর্শের ভূমিকা অপরিসীম। নবজাতকের ক্ষেত্রে মায়ের উষ্ণ স্পর্শ শরীরের তাপমাত্রা ও হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুর মানসিক বিকাশ ও নিরাপত্তাবোধ তৈরিতেও এটি কার্যকর।

অন্যদিকে দীর্ঘ সময় মানবিক স্পর্শের অভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি, মানসিক বিষণ্নতা এবং আচরণগত রুক্ষতা বাড়ার আশঙ্কাও থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

পেশাগত জীবন ও শিক্ষাক্ষেত্রেও ইতিবাচক স্পর্শের প্রভাব লক্ষ্য করা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেলাধুলায় যেসব দলের খেলোয়াড়েরা একে অপরকে বেশি উৎসাহ দেন বা আলিঙ্গনের মাধ্যমে সমর্থন জানান, তাদের সাফল্যের হার তুলনামূলক বেশি। একইভাবে শ্রেণিকক্ষে শিক্ষকের স্নেহপূর্ণ আচরণ ও স্পর্শ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, যারা একাকী জীবনযাপন করেন তারা মালিশ, পোষা প্রাণীকে আদর করা কিংবা ঘুমানোর সময় ভারী কম্বল ব্যবহার করে কিছুটা মানসিক স্বস্তি পেতে পারেন।

তবে সব ধরনের স্পর্শের ক্ষেত্রে অপর পক্ষের সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ