ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে সিগন্যালে ট্রাফিক পুলিশকে পেটানোয় নারীসহ দু’জনকে সাজা কুরগাঁও সীমান্তে ৪৮ ঘন্টার পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক

ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:১৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:১৬:০৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর উপজেলায় পৃথক অভিযান চালায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসি (সাঁওতাল) দম্পতিসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৩ লিটার চোলাই  বাংলা মদ, ৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা, একটি ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করে।

​শনিবার (১৬ মে) রাতে এই পৃথক অভিযান দুটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে রুহিয়া থানার ঢোলারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি ভ্যানে তল্লাশি চালিয়ে পাঁচটি জ্যারিকেন ও বোতলে রাখা মোট ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঘটনা জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় বয়লা মার্ডি (৪০) ও লক্ষী হেমব্রমকে।

গ্রেফতারকৃত এই সাঁওতাল দম্পতির বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কনপাড়া এলাকায়। পুলিশ চোলাই মদের পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত পুরোনো ভ্যানটি জব্দ করেছে।

এদিকে একই রাতে সদর উপজেলার দক্ষিণ বঠিনা এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়।

​আটককৃতরা হলেন মানিক চন্দ্র রায় (৩২)ও নেপাল চন্দ্র রায় (৪৩)।

​তাদের উভয়ের বাড়ি সদর উপজেলার ফারাবাড়ী এলাকায়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ।

​রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোত্তালেব প্রধান ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ