ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ

সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:০১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:০১:৪৭ অপরাহ্ন
সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড
নাটোরের সিংড়ায় গভীর রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় ৪০টি পরিবারের  বাড়ি ঘর।

শনিবার (১৭ মে)  রাত ২টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুর-মালকুর সহ আশেপাশের ৫ টি গ্রামে কালবৈশাখী ঝড়ে ওই ৪০ টি পরিবার এমন ভয়াবহ ঘটনার শিকার হন। 

প্রায় পৌনে ১ ঘন্টা সময় ধরে কালবৈশাখীর ছোবলে উড়ে যায় টিনের চাল, উপড়ে যায় বড় গাছ, ঝরে যায় মাঠের পাকা ধান। এতে ওই এলাকায়  ৪০ টি পরিবারের আনুমানিক ১০ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় ভুক্তভোগী পরিবারের সাথে। থেলকুর গ্রামের গৃহবধু জেসমিন বেগম(৩৫) ও শাকিলা আক্তার (২৮) জানান, ঝড়ের গর্জনে  গভীর রাতে ঘুম ভেঙে দেখি টিনের চালা নেই। যে ঘরে আশ্রয় নেই সেই ঘরের চালাই উড়ে যায়। এভাবে  সারারাত ভয় আর আতংকের মধ্যে কেটেছে আমাদের।

মালকুর গ্রামের মাসুদ রানা জানান, আমি বগুড়া শিবগঞ্জের একটি মসজিদে ইমামতির চাকুরী করি। রাত ৩ টায় মোবাইলে খবর পাই। সকালে এসে দেখি আমার ঘরের টিনের চালা উড়ে গেছে। আমি অনেক কষ্টে ঘরটি করেছিলাম।

এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নিয়ে সরকারি আর্থিক সহযোগিতার কথা জানিয়েছেন নাটোর-৩ সিংড়া আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ  থেলকুর গ্রামের ভুক্তভোগীদের সাথে মোবাইলের  ভিডিও কলে কথা বলে এই আশ্বাস দেন তিনি।

সিংড়া থানা নির্বাহী অফিসার (ইউএনও)  আব্দুল্লাহ আল রিফাত জানান, এমপি স্যারের নির্দেশে প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। সরকারি অনুদানে সহযোগিতা করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার