ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইর মৃত্যু ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ?

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৫৭:৫৭ অপরাহ্ন
তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ?
রাজশাহীর তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালপাড়া ও শিবতলা এলাকায় ড্রেন পরিষ্কারের ময়লা-আবর্জনা প্রায় এক মাস ধরে রাস্তার ওপর ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দুর্গন্ধ, কাদা ও চলাচলে প্রতিবন্ধকতার কারণে এলাকাজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে।একইসঙ্গে বৃস্টির পানিতে এসব ময়লা আবারো ড্রেনে যাচ্ছে।এতে নাগরিকগণের মনে প্রশ্ন উঠেছে তাহলে এ ড্রেন পরিস্কারের হেতু কি ?

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস আগে তানোর পৌর সদরের পালপাড়া থেকে পশ্চিম দিকে ঠাকুরপুকুর মহল্লার মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার করা হয়। তবে ড্রেন থেকে তোলা ময়লা-আবর্জনা অপসারণ না করে রাস্তার পাশেই দীর্ঘ সারি করে ফেলে রাখা হয়। এরই মধ্যে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ওই ময়লা-আবর্জনার একাংশ আবার ড্রেনে পড়ে যায়। বাকি অংশ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে কাদায় পরিণত হয়েছে। এতে সাধারণ পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বিপুল জানান, এক মাস ধরে ড্রেনের ময়লা রাস্তার ওপর পড়ে রয়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

তিনি বলেন, ড্রেন পরিষ্কারের সঙ্গে সঙ্গেই যদি ময়লাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হতো, তাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাজুড়ে কাদা ছড়িয়ে পড়ে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। এখন শুকিয়ে গিয়ে পাকা রাস্তার ওপর মাটির স্তর তৈরি হয়েছে। দ্রুত ময়লা-আবর্জনা অপসারণের দাবি জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তানোর পৌরসভার কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, ড্রেনটি প্রায় এক মাস আগে পরিষ্কার করা হয়েছিল। তবে ড্রেনের কাদা ও আবর্জনা অত্যন্ত বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে অপসারণ করা সম্ভব হয়নি। সেগুলো শুকানোর অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে আবার কাদায় পরিণত হয়েছে। দ্রুত ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন