ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চর মোন্তাজে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জরুরি চিকিৎসার অভাব নাটোরের দত্তপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, হাসপাতালে এসআই আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৪৯:৫৪ অপরাহ্ন
চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম মহানগরী ও জেলার পৃথক দুটি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শুক্রবার (১৬ মে) অভিযান দুটি পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকার হানজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মটরসের সামনে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার বাসিন্দা। পরে তার হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার আলীপুর আব্বাসিয়াপুর মোস্তফা হোটেলের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। এ সময় পালানোর চেষ্টাকালে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯) নামে দুইজনকে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম ফেনী জেলার পশুরাম থানার শালধর এলাকার এবং হাসানুর রাহি একই থানার চারিগ্রাম এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, জাহিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকার এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬