ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৭:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৭:২০:৫৩ অপরাহ্ন
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করা হচ্ছে।

রোববার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম-এ রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণ কার্যক্রমের রাজশাহী আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসবে। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে যোগ্য খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলে দেশসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি।

আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান নেয়। গ্যালারিতে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ক্রীড়া সাজসজ্জায় পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ চাঁদ, মোহাম্মদ শাহজাহান, মো. রেজাউল আলম সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, ড. চিত্রলেখা নাজনীন, মোহাম্মদ ফয়েজুল কবির, কাজী শহিদুল ইসলাম, এরশাদ আলী ঈশা এবং মোহাম্মদ নাইমুল হাছান।

এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার