ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩ নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যু দিবস পালন নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী গোদাগাড়ীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৬ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইর মৃত্যু ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৬:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৬:৫১:০৯ অপরাহ্ন
ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার খবর পাওয়া গেছে।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে লাগা এই আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপর এর কোনো প্রভাব পড়েনি বলেও জানানো হয়েছে।
 
আল জাজিরা বলছে, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ড্রোন হামলার শিকার হয়ে আসছে। যুদ্ধের শুরুতে ইরান বলেছিল, তারা ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে কারণ সেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরাইলি স্বার্থ রয়েছে।
 
কিন্তু এই হামলাগুলোর মূল আঘাত সংযুক্ত আরব আমিরাতের ওপরই পড়েছে, যা প্রতিবেশী দেশ দু’টির মধ্যে সম্পর্ককে আরও খারাপ করে তুলেছে।
 
গত সপ্তাহে ফুজাইরাহ বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ‘ধারাবাহিক হামলা’ চালানোর জন্য ইরানকে অভিযুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। ওই হামলায় তিন ভারতীয় আহত হন এবং ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনের একটি তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া যায়। 
  
সংযুক্ত আরব আমিরাত বারবার ইরানি হামলার নিন্দা জানিয়ে আসছে এবং বলেছে, সামরিকভাবে জবাব দেয়াসহ পাল্টা জবাব দেয়ার অধিকার তাদের আছে।
 
সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩